জলিরপার ইউ.পি উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দি¦তায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিভা মন্ডল।
আজ রবিবার সকালে মুকসুদপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার হাচেন উদ্দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষনা করেন। এসময় গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্যা ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন জানান, ঘোষিত তফসিল মতে ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু, ৩ অক্টোবর অপর দুই স্বতন্ত্র প্রার্থী মিহির কান্তী রায় ও শেফালী রানী হালদার তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগ প্রার্থী বিভা মন্ডলকে বিনা প্রতিদ্বন্দি¦তায় চেয়ারম্যান ঘোষনা করা হলো।
২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পরে ২৬ সেপ্টেম্বর বাছাইয়ে তিন জনেরই প্রার্থীতা বৈধ বলে ঘোষনা হওয়ার পর থেকে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছিল। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা ভোটারের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করে বেড়িয়েছেন দিন-রাত। কিন্তু, অপর দুই স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর