গোপালগঞ্জে মানবন্ধন কর্মসূচী পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার||

সরকারী কলেজের ৩য় ও ৪র্থ শ্রেনীর বেসরকারী কর্মচারীদের জাতীয়করনের দাবীতে গোপালগঞ্জে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলার বিভিন্ন সরকারী কলেজের কর্মচারীরা এ কর্মসূচী পালন করে।

আজ শনিবার বেলা ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে এসব কর্মচারীরা।

এ কর্মসূচীতে সরকারী বঙ্গবন্ধু কলেজ, সাতপাড় সরকারী নজরুল কলেজ ও কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজের কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে সরকারী বঙ্গবন্ধু কলেজের শিক্ষক গোলাম মোস্তফা, সরকারী কলেজের বেসরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলী আজাদ, সাধারন সম্পাদক হরপ্রসাদ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, এসব কর্মচারীরা সামান্য বেতন পাচ্ছেন। এত সামান্য বেতন দিয়ে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে গিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তারা দ্রুত এসব কর্মচারীদের জাতীয়করণ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর