গোপালগঞ্জ বেতারে নাট্যশিল্পী তালিকা ভুক্তির আবেদন নেয়া হচ্ছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ-এর নাটক বিভাগে নাট্যশিল্পী হিসেবে তালিকা ভূক্তির জন্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে উপযুক্ত ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

আবেদনপত্রের সাথে প্রার্থীর জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ(যদি থাকে)-এর সত্যায়িত কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, শিশু শিল্পীর ক্ষেত্রে জন্ম সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি ও মোবাইল নম্বর উল্লেখ করে জমা দিতে হবে।

আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে “আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ”-এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। অডিশনে অংশগ্রহণের জন্য কোন প্রকার দৈনিক ভাতা/যাতায়াত ভাতা প্রদান করা হবে না। আঞ্চলিক পরিচালকের পক্ষে উপ-আঞ্চলিক পরিচালক-এর দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর