গোপালগঞ্জে গাড়ীর ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে গাড়ীর ধাক্কায় অজ্ঞাত(৪০) পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ঘোনাপাড়া ফাড়ি ইনচার্জ এস.আই মলয় রায় জানিয়েছেন, আজ রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা সড়কে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠিয়েছে। লাশের শরীরের আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় যে কোন যানবাহনের ধাক্কায় সে নিহত হয়েছে। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর