“গ্রামীন সড়ক” মেরামত ও সংরক্ষন নিয়ে প্রকৌশলীদের কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
“গ্রামীন সড়ক” মেরামত ও সংরক্ষন-এর আওতায় সড়ক রক্ষনা বেক্ষনে নিয়োজিত এলসিএস কর্মীদের মাঝে সরঞ্জামাদি বিতরন এবং অন-পেভমেন্ট রক্ষনাবেক্ষন কার্যক্রমের উপর এক দিনের এক কর্মশালা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ এলজিইডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাঃ আব্দুস সালাম। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ এলজিইডি-র নির্বাহী প্রকোশলী এহসানুল হক।
কর্মশালায় জেলার এলজিইডি-তে কর্মরতঃ সকল প্রকৌশলীগন অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

পরে গ্রামীন সড়ক মেরামত সংরক্ষনের সাথে জড়িত ২১০ জন নারী কর্মীর মধ্যে অ্যাপ্রোন, মাস্ক, ছাতাসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরন করা হয়।
এসব মালামাল বিতরন কালে গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, এসব সরঞ্জামাদি দিয়ে এসব নারী কর্মিরা সারা বছর এলজিইডি-র রাস্তার রক্ষনাবেক্ষন কাজ করতে পারবেন।
ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাঃ আব্দুস সালাম বলেন, নতুন নতুন এসব সরঞ্জমাদি পেয়ে নতুন উদ্যোমে নারী কর্মিরা তাদের নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন। তাছাড়া তাদেরকে দৈনিক যে ভাতা দেয়া হয় তাতে তাদের নিজের পায়ে দাড়ানোর একটা পথ হয়েছে।
পরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর সড়কের ভেঙ্গে যাওয়া ৩০ মিটার রাস্তা যা বিভিন্ন সময়ে ভেঙ্গে গিয়েছিল সেই অংশের কাজ দেখতে যান তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর