গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিজান মোল্লা(৪৫) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার গোপালপুর-রামদিয়া সড়কের রামদিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত মিজান মোল্লা একই উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের আলতাফ মোল্লার ছেলে।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, মিজান মোল্লা নসিমণে করে গরু নিয়ে কাশিয়ানী উপজেলার পরানপুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে রামদিয়া ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেরলে নমিসণটি খাদে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ী মিজান মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর