চাল কল মালিকদের সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

খাদ্য অধিদপ্তরে জমাকৃত পে-অর্ডার ফেরৎ পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহকারী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২৩জন হাসকিং(ছোট ছোট মিল) চাল কল মালিক।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে হাসকিং চাল কল মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমিতির সভাপতি শাহ আব্দুল মান্নান। লিখিত বক্তেব্যে বলা হয়, ২০২০ সালের বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য গোপালগঞ্জের কাশিয়ানীর ২৩ জন হাসকিং(ছোট মিল) চাল কল মালিক ৩০ থেকে ৫০ হাজার টাকা জামানত রেখে চাল সরবরাহ শুরু করেন। কিন্তু এর মাঝে করোনা ভাইরাসের সংক্রমন ও বন্যার কারনে তারা বাকি চাল সরবরাহ করতে না পারায় খাদ্য অধিদপ্তর তাদের জামানতকৃত পে-অর্ডার (টাকা) ফেরৎ দিচ্ছে না।

পে-অর্ডার ফেরৎ এর দাবীতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা এ সংবাদ সম্মেলন করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর