মাস্ক পরা নিশ্চিত করতে ইউএনও’র অভিযান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেহের মামুন, মুকসুদপুর(গোপালগঞ্জ)।।
চলমান শীতে মহামারী করোনাভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় গোপালগঞ্জের মুকসুদপুরে জনসাধারণের মাস্ক পরা নিশ্চিত করনে আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। এসময় যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেয়া হয় এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফাইজুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, চলমান মহামারী করোনাভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে কেউ যদি ঘরের বাইরে মাস্ক ব্যাতিত বের হয় এবং বাজারে ও অফিস আদালতে মাস্ক ছাড়া প্রবেশ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর