মুকসুদপুরে সংঘর্ষের ঘটনায় আহত আরো এক জনের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার ।।

গোপালগ‌ঞ্জের মুকসুদপুরের রাঘদিতে সংঘর্ষে আহত কালাই ফকির (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।সে ওই উপজেলার দাসেরকান্দি গ্রামের মোসলেম ফকিরের ছেলে। আজ বুধবার (২৫ নভেম্বর)বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে।

এর আগে গত ২৩ নভেম্বর(সোমবার)মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে চলা বিরোধ নিয়ে সংঘর্ষে কালাম শেখ নামে এক যুবক নিহত হয়।আহত হয় আরো ২০ জন।এদের মধ্যে কালাই ফকিরসহ ৩জনকে মারত্মক আহতবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌ-তদন্ত পুলিশ কেন্দ্রের পরিদর্শক আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর