মুকসুদপুরে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ ।।
গোপালগ‌ঞ্জের মুকসুদপুরের রাঘদীতে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩-এ দাড়িয়েছে। নিহতরা হলো- রাঘদী গ্রামের জলিল শেখের ছেলে কালাম শেখ(২৫), দাসের কান্দী গ্রামের মোসলেস ফকিরের ছেলে কালাই ফকির(৪৫), শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে সাহিদ মোল্লা (৪০)। মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌ-তদন্ত পুলিশ কেন্দ্রের পরিদর্শক আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার(২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয়। প্রতিপক্ষের হাতে গুরুতর আহত কালাম শেখকে(২৫) ওইদিন মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় আহত কালাই ফকির ও সাহিদ মোল্লাসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গতকাল বুধবার(২৫ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কালাই ফকির (৪৫) ও রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাহিদ মোল্লার (৪০) মৃত্যু হয়।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দফায় দফায় বাড়িঘর ভাংচুর হয়। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট নৌ-তদন্ত পুলিশ কেন্দ্রের পরিদর্শক আবুল বাসার জানান, উপজেলার রাঘদী ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর