বেড়ি বাঁধের পাশ থেকে মাটি কেটে বিক্রি। হুমকীর মুখে বাঁধ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানি উন্নয়ন বোর্ড থেকে অবৈধ ভাবে মাটি কাটে বিক্রি করে দিচ্ছে এমন অভিযোগ সাবক এক ইউ.পি সদস্যের বিরুদ্ধে।

উপজেলার রামশীল ইউনিয়নের পীড়ারবাড়ী-পয়সারহাট সড়কের মুশরিয়া এলাকায় বেড়িবাঁধের পাশে ১২ ফুট গভীর করে মাটি উত্তলোন করায় বেড়ি বাধটি হুমকীর মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বেড়িবাঁধের পাশেই মুশুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সুভাষ হালদারের ব্যাক্তিগত জমি আছে, সেই সুযোগ নিয়েই বেড়িবাঁধের সরকারি জায়গার মাটি কেঁচে বিক্রি করছে। অতিরিক্ত গভীর করার কারনে বেড়িবাধটি চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

অভিযোগের বিষয়ে সুভাষ হালদারের কাছে জানতে চাইলে তিনি সরকারী জায়গা থেকে মাটি কেটে বিক্রি করার কথা স্বীকার করে বলেন, সরকারী যে জায়গা থেকে যতটুকু মাটি কেটেছি এটা আমি আবারও মাটি দিয়ে ভরাট করে দিবো ।

এই বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাহফুজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

 

 

 

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর