গোপালগঞ্জ মুক্ত দিবসে জেলার ৫২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ মুক্ত দিবসে আজ সোমবার জেলার ৫২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ফেরদৌস জুট মিল কর্র্তৃপক্ষ। মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামে ফেরদৌস জুটমিল প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুটমিল মালিক নজরুল ইসলাম মাতুব্বর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন   মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক গাজী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফি চোকদার, ওমর আলী, তালেব শেখ, যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং ফেরদৌস জুট মিলের মালিক ৫২ জন বীর মুক্তিযোদ্ধাকে হাতে ক্রেস্ট তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর