“প্রজ্জ্বলিত গোপালগঞ্জ” এর কম্বল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জে দুই শতাধিক দু:স্থ ও অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন “প্রজ্জ্বলিত গোপালগঞ্জ” এর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

 শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান।

সামাজিক সংগঠন “প্রজ্জ্বলিত গোপালগঞ্জ” এর সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সরকারী বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা, “প্রজ্জ্বলিত গোপালগঞ্জ” এর সদস্য শিরিন আক্তার তানহা বক্তব্য রাখেন।

পরে দুই শতাধিক দুঃস্থ ও অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

সামাজিক সংগঠন “প্রজ্জ্বলিত গোপালগঞ্জ” এর সভাপতি সাগর আহমেদ বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সংগঠনটির সদস্যরা মাঠে থেকে কাজ করছেন। এছাড়া বিভিন্ন সময় রক্তদান কর্মসূচীতে অংশ নিচ্ছেন সদস্যরা। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সব সময় সংগঠনটি সাধারন মানুষের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর