গোপালগঞ্জে ১৭জন রত্নগর্ভা মায়েদের সম্মাননা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে ১৭জন রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান করা হয়েছে। সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে গোবরা ঘোনাপাড়া এলাকার জামান সুপার মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল বক্তব্য রাখেন।

পরে ১৭জন রত্নগর্ভা মায়েদের হাতে ক্রেস্ট ও অন্যান্য উপহার সমাগ্রী তুলে দিয়ে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পিরা দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর