কাদিয়ানীদের রাস্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবীতে টুঙ্গিপাড়ায় সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

কাদিয়ানীদের রাস্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাবেশ করেছে মুসুল্লীরা। খাদেমুল ইসলাম ইমাম পরিষদ, টুঙ্গিপাড়া শাখা এ সমাবেশের আয়োজন করে।

আজ শুক্রবার জুম্মাবাদ নিলফা মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ শুরু হয়। সমাবেশে ভবানীপুর মাদ্রাসার মুফতী আহমেদ্দুল্লাহ ছাহেব, বাঁশবাড়িয়া মাদ্রাসার মাওলানা আলী আহম্মেদ ছাহেব, নিলারমাঠ মাদ্রাসার মাওলানা ফখরুদ্দিন ছাহেব, কুশলী মাদ্রাসার মুফতী মোর্তুজা ছাহেব, মোহাম্মদপাড়া মাদ্রাসার মাওলানা আব্দুল্লাহ শরীফ  প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, হযরত মুহাম্মদ (সা:) শেষ নবী এটি কাদিয়ানীরা বিভিন্ন কৌশলে অস্বীকার করে ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে।বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদের অমুসলীম ঘোষনা করা হয়েছে।দ্রুত বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করার জন্য সরকারের নিকট দাবী জানায় তারা।

এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে সমাবেশ স্থালে যোগ দেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। সমাবেশে কয়েক হাজার মুসুল্লী অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর