গোপালগঞ্জে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি সর্দার (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ী গোপালগঞ্জের সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, উত্তর বর্নি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলীর বাড়ীর রেইনট্রি গাছ কাটতে গাছে চড়ে আইয়ুব আলী সর্দারের পুত্র রনি সর্দার। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ না থাকায় সে গাছেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকে। এলাকাবাসী দেখতে পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার ষ্টেশনে ফোন করলে ফায়ার কর্মিরা ঘটনাস্থলে গিয়ে সুউচ্চ স্থান থেকে তাকে উদ্ধার করে। এ সময় গোপালগঞ্জ ফায়ার ষ্টেশন যোগ দিযে উদ্ধার কাজে সহযোগীতা করে। ঘটনা স্থলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ওস্থাণীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা উপস্থিত থেকে উদ্ধার কাজের তদারকি করেন।

রনি সর্দারকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনাহলে, কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইয়ার আলী মুন্সী ইসিজি ও অন্যান্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ময়না তদন্ত সম্পন্ন করার জন্য মৃতদেহ মর্গে পাঠানো হচ্ছে, এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর