বশেমুরবিপ্রবি’তে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (০৮ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয। শেভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে ভবনের নিচতলায় পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোছাঃ হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ সাত্তার, শিক্ষক সসিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ-এর সহকারী অধ্যাপক সানজীদা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। সমাজ গঠনে নারীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর