হচ্ছে না বারুনী স্নান উৎসব ও মেলা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 স্টাফ রিপোর্টার।।

করোনা মহামারীর কারনে গত বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হচ্ছে না গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ীতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বারুণী স্নানোৎসব ও মেলা। আগামীকাল শুক্রবার(৯ এপ্রিল) এ স্নানোৎসব অনুষ্ঠিত হবার কথা ছিল। গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়াকান্দির ঠাকুর বাড়ী ঘুরে যাবার পর থেকে স্নানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হওয়ার আশায় ছিলেন মতুয়া ভক্তরা।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে এ বারুনী স্নান উৎসব ও মেলা স্থ‌গিত করা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ১২১৮ বঙ্গাব্দে ইংরেজী ১৮১১ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ কাশিয়ানী উপজেলা সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম ছিল হরি ঠাকুর। কিন্তু ভক্তরা তাকে হরিচাঁদ নামেই ডাকতেন। পিতা যশোবন্ত ঠাকুরের পাঁচ ছেলের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পরে পার্শ্ববর্তী ওড়াকান্দি গ্রামে বসতি গড়েন হরিচাঁদ ঠাকুর। সেখানে হরিচাঁদ ঠাকুরের অলৌকিকত্ব ও লীলার জন্য প্রসিদ্ধ হয়ে ওঠেন।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১০ তম জন্মতিথি উপলক্ষে আগামীকাল ৯ এপ্রিল ওড়াকান্দি গ্রামের ঠাকুর বাড়ীতে বারুণী স্নানোৎসব ও তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবার কথা ছিলো। করোনা সংক্রমন ঠেকাতে স্থানীয় প্রশাসন দ্বিতীয়বারের মত এটি বন্ধ করে দেয়। গত বছরও এ সময়ে করোনার প্রথম ধাপের সংক্রমন ঠেকাতে এই উৎসব বন্ধ করে দেয়া হয়েছিল।বন্ধ করে দেয়ায় এ বছর ঢাক, ঢোল, ডাঙ্কা, কাঁসি ও শিঙ্গার শব্দে মুখোরিত হয়ে উঠবে না রাস্তা-ঘাট আর ঠাকুর বাড়ী।

প্রতিবছর ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, ভুটান, বাংলাদেশসহ  বিভিন্ন এলাকা থেকে লাখ-লাখ পূর্ণার্থীর আগমন ঘটে এ বারুণী স্নানোৎসব ও মেলায়। ঠাকুর বাড়ীর সদস্য ও মেলা উদযাপন কমিটির সভাপতি শচীপতি ঠাকুর বলেন, করোনা ভাইরাস ঠেকাতে এ বছর বারুণী স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত হবে না। ফলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে হতাশা রয়েছে। তরে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে।

ঠাকুর বাড়ীর অপর সদস্য ও কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, ঐতিহ্যবাহী এ বারুণী স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামীকাল ৯ এপ্রিল। তবে বারুণী স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত না হলেও যথারীতি শ্রীশ্রী হরি চাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূঁজা-অর্চনা অনুষ্ঠিত হবে। যেহেতু এবছর বারুণী স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত হবে না, সে কারনে ভক্তদের তিনি এখনে না আসার জন্য আহ্বান জানান।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ স্নানোৎসব ও বারুণী মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর