ট্রাক- এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক-এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ফুরু শেখ (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফুরু শেখ উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক প্রথমে স্ট্যান্ডে দাড়িয়ে থাকা ভ্যানগাড়ীকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাক ও এ্যাম্বুলেন্সের মাঝে পড়ে ভ্যান চালক ফুরু শেখ গুরুতর আহত হয়। গুরুতর আহত ফুরু শেখকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হলে এখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটে।  চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ট্রাক ও এ্যাম্বুলেন্স আটক করা হলেও উভয় গাড়ীর চালক পালিয়ে যায় বলে জানান ওই ওসি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর