গোপালগঞ্জে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ  ব্যুরো।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের দেড় হাজার লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার টুঙ্গিপাড়ায় উপজেলা হেলিপ্যাডে, কাশিয়ানী উপজেলা সদরে এবং মুকসুদপুর উপজেলা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ৩ কেজি ডাল, ৩ কেজি তেল, ১ কেজি লবন এবং ২ কেজি চিনি।

১৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে এসক খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, মেজর মোঃ তানজীর আহম্মদ,মেজর তানভীর আহম্মদ, ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ, ক্যাপ্টেন শাহ-ই-মাশরুর রামীম এবং লেঃ সাদাফ আবরার রাইয়ান উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর