আমার বঙ্গবন্ধু শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ অধিদপ্তর(আইসটি) ঘোষিত “আমার বঙ্গবন্ধু” শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা তাঁর সভাকক্ষে বিজয়ী বিশ্বজিৎ সরকারের হাতে পুরস্কারের ১লক্ষ টাকার চেক তুলে দেন।

প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে “আমার বঙ্গবন্ধু” শির্ষক ভিডিও চিত্র জমা দেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে ১২ জনকে গত ৫জুলাই আইসিটি অধিদপ্তর বিজয়ী ঘোষনা করেন।সরকার ঘোষিত পুরস্কারের ১ লক্ষ টাকার চেক জেলা প্রশাসক  শাহিদা সুলতানা গোপালগঞ্জের ছেলে বিজয়ী বিশ্বজিতের হাতে তুলে দেন।

এদিকে, করোনা পরীক্ষার জন্য শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আরটিপিসিআর ল্যাবে বিগত ১ বছর ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে করোনা টেস্টে বিশেষ অবদান রাখায় ৪জন মেডিকেল টেকনোলজিস্টকে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন জেলা প্রশাসন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, ডিডিএলজি মোঃ আরিফ হোসেন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাকিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর