কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত ৫নং ওয়ার্ডের নারী সদস্য রিনা মন্ডল এসব সামগ্রী বিতরণ করেন।

আজ বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া উপজেলার জ্ঞানের আলো পাঠাগার ও কান্দি ইউনিয়নের হনুমান মার্কেটসহ ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় এবং টুঙ্গিপাড়া পৌরসভা ও ডুমুরিয়া ইউনিয়নে এসব সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। জেলা পরিষদের অর্থায়নে ৫শ জনকে এবং কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ এর অর্থায়নে দেড়শ জনকে মোট ৬৫০ প্যাকেট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব প্যাকেটে রয়েছে মাস্ক, ১টি সাবান, ১টি হ্যান্ড স্যানিটাইজার ও ১টি হ্যান্ডওয়াশ ।

এসময় কান্দি ইউনিয় পরিষদ চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, ইউপি সদস্য মন্মথ রঞ্জন রায়, পিঞ্জুরী ইউপি সদস্য আব্দুস সালাম বিশ্বাস, সজল বালা, কানাই মন্ডল মনিমোহন বাড়ৈ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর