টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিনামূল্যে সাধারন রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন কলেজে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহম্মেদ। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ১০ চিকিৎসক তিন শতাধিক সাধারন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মী ও চিকিৎসরা উপস্থিত ছিলেন।

এরপর, নব নির্বাচিত জেলা আইনজীবি বার সমিতির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সভাপতি এ্যাভোকেট সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক এম জুলকদর রহমানসহ নব নির্বাচিত কমিটির সদস্য ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর