ভোলার গ্যাস ও মেইন ল্যান্ডের গ্যাস পদ্মা সেতু হয়ে দক্ষিন-পশ্চিমাঞ্চলে আসবে- টুঙ্গিপাড়ায় পেট্রোবাংলার নব-নিযুক্ত চেয়ারম্যান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের(পেট্রোবাংলা) নব-নিযুক্ত চেয়ারম্যান নাজমুল হাসান বলেছেন, ভোলায় গ্যাস পাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এখানে গ্যাস বৃহৎ আকারে পাওয়া গেলে এ গ্যাস মেইন ল্যান্ডে নিয়ে আসা হবে। এতে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাটসহ পুরো দক্ষিন-পশ্চিমাঞ্চলকে গ্যাসের আওতায় আনা হবে।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাশ্ববর্তি দেশ ভারত থেকেও গ্যাস আমদানীর বিষয়টি চিন্তা ভাবনায় রয়েছে। ভোলার গ্যাস ও মেইন ল্যান্ডের গ্যাস পদ্মা সেতু হয়ে দক্ষিন-পশ্চিমাঞ্চলে আসবে। এ লাইনটি গোপালগঞ্জের উপর দিয়ে খুলনা পর‌্যন্ত নেওয়া হবে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় পেট্রেবাংলার ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর