গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভার্সিটি ছাত্রসহ দুইজন নিহত

Two killed in road accident in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা – খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও খুলনার খালিসপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুদ(২০) ও তার বন্ধু আতিকুল ইসলাম (২১)। এরা ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে ঢাকামুখি দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

images 10000 02 10
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা এক ছাত্রসহ দুইজন নিহত

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবদুর রহিম মাসুদ নিহত ও তার বন্ধু আতিকুল ইসলাম মারাত্মক আহত হয়। দূর্ঘনার পর মাই‌ক্রোবাস‌টি রাস্তার পা‌শে এক‌টি গা‌ছের সা‌থে গি‌য়ে ধাক্কা খায়।

পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদের দুই জনের বাড়ি খুলনায় বলে পুলিশ জানিয়েছেন। পরে নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর