পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী নুতন

The new mayoral candidate withdrew from the municipal elections

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেযর প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম। আজ বিকালে তিনি তার শহরের মিয়াপাড়াস্থ্ নির্বাচনী কাযলয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর এ ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসাবে মেয়র প্রার্থী রকিব হোসেনকে সিদ্ধান্ত দেয়ায় ও তার সম্মান রক্ষার্থে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং দলীয় প্রার্থী হিসাবে মেযর প্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম। তিনি তার সমর্থকদের শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসনে ভোট দেয়ার আহবান জানান।”

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি এম শাহাবুদ্দিন আজমও, সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, দিলিপ কুমার সাহা দিপুও শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। এছাড়া মেয়র প্রার্থী বদরুল আলম বদরও শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন মনোনয়ন দাখিলকৃত ১১ জন মেয়র প্রার্থীর মধ্য ৫ প্রার্থী নির্বাচনী মাঠে অবশিষ্ঠ রইল ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর