বিদ্যুত স্পৃষ্টে সেচ ব্লক মালিকের মৃত্যু

Irrigation block owner dies due to electric shock

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বিদ্যুত-স্পৃষ্টে হাফিজ মোল্লা (৩৮)নামে সেচ ব্লক মালিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সদর উপজেলার বলাকইড় গ্রামে নিজ সেচ ব্লকে বিদ্যুতায়িত হয়ে থাকা তারের স্পৃষ্টে তার মৃত্যু হয়। 

গোপালগঞ্জ সদর থানার এস আই আহাদুজ্জামান জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে সকাল ৮টার দিকে হাফিজ মোল্লা তার ইরি ধানের সেচ ব্লকে যান। ক্রমাগত বৃষ্টি আর উজানের পানি বৃদ্ধির ফলে ব্লকের ছোট্ট ঘরটির ভিতরে পানি প্রবেশ করে। ভিতরে থাকা মালামাল যন্ত্রপাতি সরিয়ে নেয়ার সময়  বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন হাফিজ।

পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর