বঙ্গবন্ধুর সমাধিতে ৩০ জন পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

Tribute to 30 police superintendents at Bangabandhu's grave

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩০ জন পুলিশ সুপার।

আজ সোমবার বেলা ১১ টায় ২৭ তম বিসিএস ব্যাচের পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার বৃন্দ জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

immage 1000 02 24

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিয়াদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর