বারোমাসি আঠাবিহীন ভিয়েতনামী কাঁঠাল

Baromasi gluten-free Vietnamese jackfruit

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ফলেছে নতুন জাতের বারোমাসি আঠাবিহীন ভিয়েতনামী কাঁঠাল। মাত্র আড়াই বছর বয়সের একটি ছোট গাছে ধরেছে অসংখ্য ফল।কৃষিবিভাগ এই চাষ সম্প্রসারন ও চারা সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে।  

বিগত আড়াই বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানীর হর্টি কালচার সেন্টারে রোপন করা হয়েছে ৫০টি আঠাবিহীন কাঁঠালের চারা। এর মধ্যে ১০টি গাছে এবছর ফল ধরেছে।

বাংলাদেশ কৃষি সম্পাসারণ অধিদপ্তরের বছর ব্যাপী ফল উৎপাদন ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এই কাঁঠালের চাষ করা হয়।ভিয়েতনামী এই কাঁঠালে রয়েছে প্রচুর পুষ্টিগুন। বাণিজ্যিক ভাবে চাষ করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা সম্ভব বলে জানিয়েছেন হর্টি কালচার সেন্টার কর্তৃপক্ষ।

immage 1000 01 50

আর এই আঠাবিহীন কাঁঠাল চাষে আগ্রহ দেখাচ্ছেন এলাকার কৃষক ও সৌখিন ফলচাষীরা।

আঠাবিহীন কাঁঠালের পুষ্টিগুন ও বাণিজ্যিক ভাবে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন হর্টিকালচার সেন্টার এর উপপরিচালক আমিনুল ইসলাম।

আঠাবিহীন কাঁঠাল বাংলাদেশে নতুন হওয়ায় এই জাতের ফল চাষে আগ্রহ দেখাচ্ছে গোপালগঞ্জের কৃষক।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর