গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Human chain and protest rally was held in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিগণকে লাঞ্চিত ও হেনস্তার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ বুধবার সকাল ১০ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

immage 1000 02 27

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশনের গোপালগঞ্জ শাখার সভাপতি শামীম আল মাসুম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তরুন, ফয়সাল জুবায়েরসহ অনেকে বক্তব্য রাখেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিগণকে লাঞ্চিত ও হেনস্তার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দোষীদের দ্রুত শাস্তির দাবী জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর