গোসলে নেমে এক ব্যক্তি নিখোঁজ

A person is missing after taking a bath

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে আমির হোসন লিটন (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে গোপালগঞ্জ ও খুলনা ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার কলসি ফুকরার মধুমতি নদীর ঘটে এ ঘটনা ঘটে।

immage 1000 02 15

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার এস এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ আমির হোসেন লিটন রাজধানী ঢাকার কদমতলি থানার রায়েরবাগ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

immage 1000 03 4

তি‌নি ঢাকার এক‌টি গ্যাস ওয়া‌রিং কোম্পানীতে চাকুরী করেন। সিনিয়র স্টেশন অ‌ফিসার জানান, বড় ভাইয়ের মেয়ের বিয়েতে স্ত্রী ও সন্তানদের নিয়ে কলসি ফুকরা গ্রামে বেড়াতে আসেন। দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামেন আমির হোসন লিটন। এসময় নদীর স্রোতে মাঝ নদীতে ভেসে যেতে গেলে নদীতে গোসল করতে থাকা কয়েকজন তাকে উদ্ধারের চেষ্টা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে নদীর ঘাটের কাছাকাছি নিয়ে আসলেও তিনি আবার হাত থেকে ছুটে যান ও স্রোতে তলিয়ে যান।

immage 1000 04 1

এরপর স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস খুলনা ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ৫ সদস্যের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে তল্লাশী শুরু করেন। তিনি আরো জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যবহত হচ্ছে। তারপরেও তাকে খুঁজে পেতে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পয্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বিয়ে বাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর