নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

Human chain in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সাইফুর রহমান সৈকত, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

immage 1000 02 20

সম্প্রতি নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপি এ মানবন্ধন পালিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের মানষ তালুকদার, পলাশ বর, নিউটন বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।

immage 1000 03 8

বক্তারা সম্প্রতি নড়াইলের দিঘলিয়া ও লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট, ভাংচুর এবং মন্দিরে হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র অংশগ্রহন করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর