৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

25 thousand rupees fined to 3 companies

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পরিবহন বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ১০হাজার টাকা জরিমানা করেছে ফাল্গুনী পরিবহন নামের একটি পরিবহনকে।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর-এর গোপালগঞ্জে সহকারী পরিচালক শামীম হাসান জানান, একজন অভিযোগকারী ফাল্গুনী পরিবহন, গোপালগঞ্জ এর বিরুদ্ধে গোপালগঞ্জ হতে ঢাকা বাসের নির্ধারিত ভাড়া ৪২৩ টাকার স্থলে ৫৮০ টাকা নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফাল্গুনী পরিবহন, গোপালগঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অন্যদিকে, গোপালগঞ্জে ঔষধের মোড়কে মূল্য কেটে অধিক মূল্যে বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্ব গোপালগঞ্জ সদরের হাসপাতাল ও পাচুড়িয়া বাজার তদারকি অভিযান পরিচালনা কালে এই জরিমানা করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর