গোপালগঞ্জে ভেজাল গুড়ের কারখানা

Adulterated molasses factory in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ভেজাল গুড় কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।এ অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার গোপালগঞ্জ সদরের গোলাবাড়ি এলাকায় একটি বাড়িতে ভেজাল গুড় তৈরীর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়।

ভেজাল গুড় তৈরির অপরাধে অনুমোদনহীন কারখানাটিকে সতর্কতা স্বরূপ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এই অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদরের গোলাবাড়ি এলাকায় একটি বাড়িতে নূর আলম তালুকদার নামে এই ব্যক্তি বহুদিন ধরেই ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ থাকায় আজকে অভিযান পরিচালনা করা হয়। তার বাড়িতে গিয়ে  দেখা যায়,  ভেজাল গুড় তৈরির উপকরণ ও চিনি দিয়ে তৈরির প্রক্রিয়া চলছে। প্রায় ৫০ কেজির মতো ভেজাল গন্ধ গুড় পাওয়া যায়।এ কারখানার আশে পাশে ভেজাল গুড় রাখার পাত্র সাজানো অবস্থায় পাওয়া যায় এবং ধবংস যোগ্য ৫০ কেজি ভেজাল মিশ্রিত গুড় স্পটে ধ্বংস করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর