মেলায় সহক‌র্মির হা‌তে কি‌শোর নিহত

A teenager was killed by a colleague at the fair

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া প্রতিনিধি।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূজার মেলায় ফুচকার দোকানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে এক কর্মচারীর ছুরির আঘাতে অপর কর্মচারী খুন হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আজিজুল শেখ (২১) নামের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মন্ডলবাড়ী পূজা মন্ডপের পাশে মায়ের দোয়া চটপটি এন্ড ফুচকা নামে ভ্রাম্যমান এক দোকানে এঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহত রিশাদ শেখ (১৭) উপজেলার সর্দারপাড়া গ্রামের রাজু শেখের ছেলে ও হত্যায় অভিযুক্ত আজিজুল মোল্লা একই এলাকার বাবুল মোল্লার ছেলে।

এবিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. আবুল মনসুর জানান, উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মন্ডলবাড়ি পুজা মন্ডপের পাশে ভ্রাম্যমাণ  ফুচকার দোকানে কাজ করতেন আজিজুল ও রিশাদ। মঙ্গলবার রাতে রিশাদকে ক্রেতা ডাকতে বলেন দোকানের অপর কর্মচারী আজিজুল।

তখন রিশাদ রাজি না হলে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আজিজুল ফুচকার দোকানে থাকা সালাদ কাটা ছুড়ি দিয়ে রিশাদের শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। পড়ে স্থানীয়রা রিশাদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল মনসুর আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আজিজুলকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর