টুঙ্গিপাড়ায় জাতির পিতার সামধিতে শ্রদ্ধা

Tribute to the father of the nation at Tungipara

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার নব নিযুক্ত নেতৃবৃন্দ।

আজ শনিবার বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রিস্টান ধর্মীয় কল্যান ট্রাস্টি বোর্ড-এর সচিব নির্মল রোজারিও–এর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে রেভাঃ সুরঞ্জন বিশ্বাসকে সভাপতি ও শুকলাল মজুমদারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।

এ উপলক্ষে গোপালগঞ্জ YWCA কনফারেন্স হলে গোপালগঞ্জ জেলা খ্রিস্টান এসোসিয়েশন এর কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রিস্টান ধর্মীয় কল্যান ট্রাস্টি বোর্ড-এর সচিব নির্মল রোজারিও।

বাংলাদেশ যুব-খ্রিস্টান এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট শিমিয়োন হাজরা জয় ও সম্পাদক মুন্না বালা, গোপালগঞ্জ জিসিএফ এর সভাপতি প্রভাস বাড়ৈ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ পৌরসভা কমিটির সভাপতি সুশান্ত সরকার, সেক্রেটারি লিটন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর