বিএসটিআইয়ের তৎপরতায় প্রত্যন্ত অঞ্চলের জনগনও সজাগ- নতুন মহাপরিচালক

The people of the remote areas are also aware of the activities of BSTI - the new director general

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বাজারের কোন পন্যে স্বাস্থ্যহানিকর কিছু পাওয়া গেলে তাদেরকে শাস্তির আওতায় আনা ও লাইসেন্স বাতিল হচ্ছে। আমাদের তৎপরতায় প্রত্যন্ত অঞ্চলের জনগন পর্যন্ত সজাগ ও সচেতন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নবনিযুক্ত মহাপরিচালক আবদুস সাত্তার। 
রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, আপনি (সাংবাদিক) বলেছেন বিএসটিআইয়ের লোগো ও সিল সহ স্বাস্থ্য হানিকর পন্য বাজারে পাওয়া যায়। এর কারন কেউ কেউ লাইসেন্স গ্রহন না করেও এভাবে বাজারে পন্য দিয়ে থাকে। এটার জন্য সারাদেশে বিএসটিআই সহ ভ্রাম্যমান আদালত চলছে। হটাৎ করে আমরা বাজারে গিয়ে স্যাম্পল কালেকশন করে দেখছি এটার মধ্যে স্বাস্থ্যহানিকর কিছু আছে কিনা।
নতুন মহাপরিচালক আরও বলেন, এখন আমরা প্রতিটি পন্যের গায়ে কিউআর কোড করে দিয়েছি। ফলে স্মার্ট ফোনের মাধ্যমে সবাই দেখতে পারবে পন্যটি সঠিক নাকি বেঠিক বা মেয়াদ আছে কিনা। এছাড়া আমাদের হটলাইনে কল দিয়ে জেনে নিতে পারবে পন্যটির মান গুন ঠিক আছে কিনা। 
এরআগে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের(বিএসটিআই) উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর