বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত (যুগ্ম সচিব)  জেলা প্রশাসক-এর শ্রদ্ধা

Tribute to the promoted (Joint Secretary) Deputy Commissioner at Bangabandhu's tomb

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে সদ্য পদোন্নতি প্রাপ্ত (যুগ্ম সচিব) গোপালগঞ্জের  জেলা প্রশাসক শাহিদা সুলতানা শ্রদ্ধা  জানিয়েছেন।

তিনি আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর)সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

immage 1000 03

 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার,গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম।

immage 1000 03 1

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতার সমাধিসৌধের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্তিতে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানোনো হয়েছে। এছাড়া “দৈনিক মোহনা” পরিবারের পক্ষ থেকে ও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানোনো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর