গোপালগঞ্জে জাতীয় সমবায় দিবস পলিত

National Cooperative Day celebrated in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরনের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পলিত হয়েছে। গোপালগঞ্জ সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড যৌথভাবে এ দিবস পালন করে।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”-এ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে সেখানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন উদ্দীন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ নবীউল ইসলাম বক্তব্য রাখেন। পরে প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়।

এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও অনরুপ বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর