ফ্রি মেডিকেল ক্যাম্প

Free medical camp

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

“মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ”-স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের রামদিয়ায় ফাজ্বা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ৪ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালনা করা হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় পাঁচ শতাধিক দুস্থ, অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময়ে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।  

ফাজ্বা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ মামুনুল হক জানান, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সমাজের দুঃস্থ মানুষের জন্য এই সেবা মূলক কর্মসূচির আয়োজন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর