সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পান্না বিশ্বাসের ইন্তেকাল

Journalist Hero Freedom Fighter Panna Biswas passed away

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রেসক্লাব, টুঙ্গিপাড়ার প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক সমকাল পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা  বিশ্বাস সিরাজুল হক পান্না (৭৪) সৌদি আরবে ওমরা হজ্জ পালনরত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে  ইন্তেকাল  করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

আজ শুক্রবার(২ ডিসেম্বর) জুম্মাবাদ পবিত্র মক্কা শরীফে তার জানাজা শেষে জান্নাতুল মোয়াল্লাতে তাকে দাফন করার কথা রয়েছে।

বিশ্বাস সিরাজুল হক পান্না ১৯৪৮ সালে গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা মৌলভী আব্দুল বারী বিশ্বাস ও মাতা মোসাম্মৎ রাবেয়া বেগম। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক মোহনা পরিবারের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা শোক জানিয়েছে এবং তাঁর শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর