বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক-এর শ্রদ্ধা

Tribute of the newly joined Deputy Commissioner at Bangabandhu's tomb

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

আজ রোববার (০৪ ডিসেম্বর) তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় সদ্য বদলিকৃত জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, নাজমুন্নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ  তোজাম্মেল হক টুটুল সহ জেলা প্রশাসকের কার্যালয়ের  কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর