গোপালগঞ্জ-২ আসনের (গোপালগঞ্জ সদর–কাশিয়ানী আংশিক) বিএনপি’র প্রার্থী ডাঃ কে. এম বাবর বিশাল শোডাউন করেছেন। এতে মিছিলে শহরের পরিণত হয় গোটা জেলা শহর। হাজার হাজার বিভিন্ন বয়সী নারী, পুরুষ, যুবক, তরুণ ও কিশোর ডাঃ বাবরের পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। শোভাযাত্রা থেকে ডা: বাবর সাধারন মানুষকে সালাম জানান। সাধারন মানুষও ডা: বাবরকে অভিবাদন জানান।
আজ সোমবার দুপুরে ডাঃ বাবরের নেতৃত্বে গোপালগঞ্জ পার্ক থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ স্পট ঘরে একই স্থানে গিয়ে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে. এম বাবর, বিশিষ্ট ব্যবসায়ী সোহান গ্রুপের মালিক খবির উদ্দিন খান, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মেজর (অব.) ওয়াহেদুল হক মোল্লা, এম তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা প্রমুখ।

এরআগে, গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি’র নেতা-কর্মি ও সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযা্রতায় অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ গোপালগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে ডা: কে. এম বাবরকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
ডা: কে. এম বাবর গোপালগঞ্জ জেলাবাসীকে আগামী পাঁচ বছরের জন্য তাদের খাদেম হওয়ার জন্য একটি বার ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
