আসামী ধরতে সহযোগিতা করার অভিয়োগ এনে হামলা চালানোর অভিযোগে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় আসামী ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে এমন অভিযোগ এনে বাগেরহাটের মোল্লাহাটের বিএনপি ও জামায়াতে ইসলামের নেতা-কর্মী এবং তাদের পরিবারের উপর হামলা চালানোর অভিযোগে উঠেছে।

নিজ জেলা বাগেরহাটে নিরাপত্তাহীনতার কারণে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে  সংবাদ সম্মেলন করে মোল্লাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চৌধূরী মনিরুজ্জামান এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মোল্লাহাট উপজেলা বিএনপি-র যুগ্ম-আহবায়ক চৌধূরী মনিরুজ্জামান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার সাথে জড়িত সন্দেহে গত ১৪ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউ,পি সদস্য জানিক চৌধুরী এবং তার চাচাতো ভাই আল-আমিন চৌধূরীকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

তিনি আরো বলেন, তাদেরকে ধরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে এমন অভিযোগ এনে ২৩ সেপ্টেম্বর চুনখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দীন ইসলাম চৌধুরী ও বিএনপি সমর্থক এরশাদ চৌধুরী ও লিমন চৌধুরীর বাড়ি-ঘর ভাংচুর এবং পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট করে গ্রেফতারকৃতদের স্বজনরা।এতে আহত চার জন সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার পরদিন ২৪ সেপ্টেম্বর মোল্লাহাট থানায় মামলা হলেও এখনও পযর্ন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে আমাদের হুমকী ধামকী ও জীবন নাশের হুমকী দিয়ে যাচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি। হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তিনি।

এ সংবাদ সম্মেলনে চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাতে ইসলামীর সভাপতি দ্বীন ইসলাম চৌধুরী, চুলখোলা ইউনিয়ন ছাত্রদল কর্মী লিমন চৌধুরী ও ইয়াসিন চৌধুরীসহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর