ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রম্যমাণ আদালত। জরিমানা ২লাখ টাকা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে অনুমোদনহীন ভাবে গড়ে উঠা ২টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রম্যমাণ আদালত।এসময় এক ইটভাটা মালিককে দুইলক্ষ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মনোয়ার হোসেন। এসময় গোপালগঞ্জ অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।

গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামে মেসার্স হাশেম ব্রিক্স ও মেঘনা বিক্সের মালিক পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন বা লাইসেন্স না নিয়েই ব্যবসা করে আসছিলেন। যা আইনের লঙ্ঘন। এই কারনে এই ২টি ইট ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে।এসময় মেসার্স হাশেম ব্রিক্সকে দুইলক্ষ টাকা জরিমানা করা হয়। মেঘণা ব্রিক্সের মালিক পলাতক থাকায় তার ভাটার সমস্ত মালামাল বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে রাখা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর