কাশিয়ানীতে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামে সোমবার (৩০ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সেখের ছেলে মোঃ শহিদ শেখ (৩৫)-এর খালাত ভাই একই গ্রামের মালেক সেখের ছেলে মোঃ রবিউল শেখের মাকে নিয়ে পারিবারিক ভাবে বিরোধ হয়। সোমবার সন্ধ্যায়  বিরোধের এক পর্যায়ে হাতাহাতি হলে এলাকাবাসী উভয়ের মধ্যের বিরোধ মিমাংশা করে দেয়।
স্থানীয় মিমাংসা উপেক্ষা করে ওই দিন রাতেই রবিউল শেখ (৪৫) চার/পাচঁ জন সঙ্গী নিয়ে রাতের অন্ধকারে মোঃ শহিদ শেখ (৩৫) এর উপর হামলা করে বেদড়ক ভাবে মারধর করে। মারত্মক আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার আরো অবনতি হলে তাকে রাতেই  ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ অতিক্রম করার সময়ে  সে মারা যায়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর