কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৩ টি দোকান ভস্মিভূত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২ টি ভাঙ্গারির দোকান ও ১ টি তেলের গোডাউন  ভস্মিভূত হয়েছে।

রবিবার দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী লেবু শেখ বলেন, রাত ৪টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘরের জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি গনেশ সাহার তেলের গোডাউনে আগুন লেগেছে। আগুনের তাপে বিকট শব্দে তেলের ব্যারেল ফেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীদের ১ ঘন্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রনে আসে। ততোক্ষনে সোহেল শেখের ২ টি ভাঙ্গারির দোকান ও গনেশ সাহার ১ টি তেলের গোডাউন সম্পূর্ণ রুপে পুড়ে যায়।

কোটালীপাড়া ফায়ার স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, রাত সাড়ে ৪ টার দিকে ঘাঘর বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই।স্থানীয়দের সহযোগিতায় ১ঘন্টার মধ্যে আগুন নিভাতে সক্ষম হই।

আগুনে পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ী সোহেল শেখ বলেন, আমার প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। সব মিলিয়ে অগ্নিকান্ডে দোকান ঘর ও মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর