কোটালীপাড়ায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি টিম সন্ত্রাস-জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রচারাভিযান চালিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে কোটালীপাড়া উপজেলার মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার সোনিয়ার নেতৃত্বে  তিন সদস্যের এই টিম তাদের প্রচারাভিযান শুরু করে।

এরপর তারা সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় ও পিঞ্জুরী  ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের উপর প্রচারাভিযান চালায়।

এ সময় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক মোঃ মতিয়ার হোসেন, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.এম বাবুল হোসেন, পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী, মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরমিন জাহান মুন্নিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর