গোপালগঞ্জ জেলা প্রশাসনের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরনের দাবীতে কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেনীর কর্মচারীরা।

আজ সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নেয় জেলা প্রসানের কর্মচারীরা। পরে তারা সকল ধরনের কাজ বন্ধ রাখে। এছাড়া ৫ উপজেলার নির্বাহী অফিসের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কর্মচারীরাও নিজ নিজ অফিসে কর্মবিরতি পালন করছে। কর্মচারীদের কর্মবিরতি চলাকালে চরম ভোগান্তিতে পড়ে জেলা প্রশাসকের কায্যালয়সহ বিভিন্ন কায্যালয়ে আসা সাধারন মানুষ।  কর্মবিরতি চলাকালে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরনের দাবী জানিয়ে বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতির সহ সভাপতি শেখ হাফিজুর রহমান, গোপালগঞ্জ কালেক্টরট সহকারী মোঃ নুর ইসলাম খান বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেনীর সকল কর্মচারীরা অংশ নেয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর