গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, পুলিশ প্রশাসন এবং গো্পালগঞ্জ পৌরসভা আলাদাভাবে এ কর্মসূচী পালন করে।

আজ সোমবার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বক্তব্য রাখেন। এ আলোচনা সভায় বিভিন্ন শ্রেনী  পেশার  নারীরা অংশ নেন।

অপরদিকে, এ দিবস উপলক্ষে জেলা পুলিশ লাইনের মেইন গেট থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার নেতৃত্বে একটি র‌্যালী বের করে পুলিশ সদস্যরা। র‌্যালীটি পুলিশ লাইনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্রশিক্ষণ ছাউনিতে গিয়ে শষ হয়।

পরে সেখানে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে গোপালগঞ্জ পুলিশে বিভিন্ন সময়ে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ তিন নারী সদস্যকে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। এ কর্মসূচীতে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে জেলা শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা চত্ত্বরে গেয়ে শেষ হয। এ র‌্যালীতে পৌরসভার কাউন্সিলরসহ নারীরা অংশ নেন।

এ অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তরা, বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে নারী অবদানের কথা তুলে ধরেন এবং বাংলাদেশ বির্নিমানে সকল ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহবান জানান।

এছাড়া, “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, কহলদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম, লিপি নাসরীন প্রমুখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর